২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর-রাজশাহীতে পৌরসভায় প্রার্থী ৪৭১১

পৌরসভা নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগে পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে চার হাজার ৭১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 04:06 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৌরসভা নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগে পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে চার হাজার ৭১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজশাহী বিভাগের ৪৯টি পৌরসভায় তিন হাজার ১৫৮ জন এবং রংপুরের ২৩ পৌরসভায় এক হাজার ৫৫৩ জন। এই দুই বিভাগের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিলো রোববার। দুই বিভাগীয় উপনির্বাচন কমিশনার কার্যালয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানায়। রাজশাহীর উপনির্বাচন কমিশনার এ বি এম মুসা জানান, এই বিভাগে প্রার্থীর সংখ্যা মেয়র পদে ২৩২, কাউন্সিলর দুই হাজার ২৮৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৪৮। এই তিন পদে গত ১৩ ডিসেম্বর পর্যন্ত তিন হাজার ৫৩৭ জন মনোয়নপত্র দাখিল করেন। এর মধ্যে রোববার পর্যন্ত ৩০৮ জন মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। এর আগে বাছাইয়ে বাদ পড়েছে বাকিরা। রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ নির্বাচন সুভাষ চন্দ্র সরকার জানান, এই বিভাগে এখন প্রতিদ্বন্দ্বির সংখ্যা মেয়র পদে ১৩১, কাউন্সিলর এক হাজার ১০৬ ও সংরক্ষিত কাউন্সিলর ৩১৬। গত ১৩ ডিসেম্বর পর্যন্ত এই বিভাগের পৌরসভাগুলোয় তিন পদে এক হাজার ৬৭৮ জন মনোনয়নপত্র দাখিল করে। রোববার পর্যন্ত প্রত্যাহার করে ৯০ জন। এর আগে বাছাইয়ে বাতিল হয় বাকিদের মনোয়নপত্র। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, খুলনা ও বরিশাল বিভাগে সোমবার, ঢাকা বিভাগে শনিবার এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের পৌরসভায় রোববার মনোয়নপত্র প্রত্যাহারের শেষদিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো মনোয়নপত্র প্রত্যাহারের খবর: সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভায় মেয়র পদে ১২ এবং কাউন্সিলর ও সংরিক্ষত কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সিরাজগঞ্জ জেলা নির্বাচন কমিশনার (১) নীতিশ চন্দ্র দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামীকাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ পৌরসভাগুলোতে আগামী ১২ জানুয়ারি একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাকার করেছেন- সিরাজগঞ্জে একজন, কাজিপুরে একজন, রায়গঞ্জে চারজন, বেলকুচিতে দুজন, উল্ল