২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তারের মৃত্যু

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুস সাত্তার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 03:50 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

চাঁদপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুস সাত্তার মারা গেছেন। ফুসফুসের ক্যান্সারে শনিবার রাত ৯টা ৫ মিনিটে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার বয়স হয়েছিলো ৮৩ বছর। সাত্তার স্ত্রী শাহজাদী হোসনে আরা আক্তার, চার ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। ডা. সাত্তারের শ্যালক শাহ মোহাম্মদ মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল সাড়ে ১১টায় হাজীগঞ্জ বড় মসজিদে প্রথম, বেলা সাড়ে ১২টায় বলাখাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় এবং দুপুর ২টায় পৈত্রিক বাড়ি উচ্চঙ্গা মুন্সি বাড়ির সামনে তৃতীয় জানাজা শেষে প্রয়াতকে দাফন করা হবে। সাত্তার ১৯৭০ এবং ১৯৭৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯১০ ঘ.