২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাহরীরের ৪ নারী সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের হয়ে তৎপরতা চালানোর অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করেছে বরিশাল পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 08:15 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

বরিশাল, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের হয়ে তৎপরতা চালানোর অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করেছে বরিশাল পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগৈলঝারা উপজেলার গইলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- গৌরনদীর শাহগিরা গ্রামের বকুল বেগম (৫০) ও আসমা আক্তার (২৮), বাবুগঞ্জ উপজেলার চরহোগলাপাতি গ্রামের ফারজানা আক্তার (১৯) এবং উজিরপুর উপজেলার গণ্ডেশ্বর গ্রামের জেবুন নাহার (১৯)। আগৈলঝারা থানার ওসি অশোক কুমার নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গইলা গ্রামে হিযবুত তাহরীরের বিভিন্ন বই ও সিডি বিতরণ করার সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করা হয়।" এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪১৪ ঘ.