২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে যান চলাচলে নিরাপত্তা দেবে ডিএমপি

সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের ডাকা হরতালের দিন রাজধানীতে দোকান খোলা রাখা ও যানবাহন চলাচলে নিরাপত্তা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 08:46 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের ডাকা হরতালের দিন রাজধানীতে দোকান খোলা রাখা ও যানবাহন চলাচলে নিরাপত্তা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার ডিএমপি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার বেনজির আহমেদ একথা জানান। নতুন শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষার সুযোগ কমানো হয়েছে দাবি করে ২৬ ডিসেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ। ডিএমপি কমিশনার বলেন, "হরতালের দিন কেউ যদি দোকান-পাট খোলা রাখেন বা যানবহন চালান, পুলিশ তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। হরতালে কেউ অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" বড়দিনের নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানান, ২২ ডিসেম্বর থেকে বিভিন্ন গির্জা ও খ্রিস্টান অধ্যুষিত এলাকার বিশেষ নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। চলছে গোয়েন্দা নজরদারিও। ওদিকে বড়দিন উপলক্ষে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাবও দায়িত্ব পালন করছে। শুক্রবার র‌্যবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়েছে, বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সব স্থান ২৩ ডিসে