২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে আ.লীগের সংঘর্ষ

পটুয়াখালীতে আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

পটুয়াখালী, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীতে আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বৃহস্পতিবার দুপুরে শহরের ২ নম্বর বাঁধ এলাকায় সংঘর্ষের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী শফিকুল ইসলামের সমর্থকরা তারিকুজ্জামান মনির সমর্থকদের ওপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মনি ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার ছেলে। পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোয়নপত্র জমা দিলেও প্রত্যাহার করে নিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার সময় এই সংঘর্ষে হানিফ হাওলাদার, নুরুজ্জামান রনি, মেহেদী হাসান ও সাহেরা বেগমসহ নয়জন আহত হয়। এরপর দুপুর ১টার দিকে শহরের শিশু পার্ক এলাকায় প্রতিপক্ষের হামলায় মাহবুব জামান নামে আওয়ামী লীগের আরেক কর্মী গুরুত্ব আহত হয়। এর মধ্যে হানিফ, রনি, মেহেদী, সাহেরা ও মাহবুবকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর ২টার দিকে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা আহতদের দেখতে হাসপাতালে গেলে প্রতিপক্ষের হামলায় আহত হন। সুলতান আহমেদ জানান, তিনি একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। মনির সমর্থকদের হামলায় আহত হয়েছে বলে তিনি দাবি করেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন বাঁধ এলাকায় গেলে মেয়র প্রার্থী শফিকের সমর্থকদের হামলায় আহত হন দাবি করেছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন। পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম শোয়েব সাংবাদিকদের জানান, সংঘর্ষের সময় র‌্যাবের লাঠি-পেটায় অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। র‌্যাবের হামলার প্রতিবাদে কলেজে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্ররা। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক মেজর শামশের উদ্দিন জানান, ২ নম্বর বাঁধ এলাকায় সংঘর্ষের পর কলেজ গেটে একদল বাহিরাগত জড়ো হচ্ছিলো। র‌্যাব সদস্যরা সরে যেতে বললেও তারা রাস্তার উপর প্রতিবন্ধকতা তৈরি করে। তাদের ছত্রভঙ্গ করতেই র‌্যাব সদস্যরা লাঠিপেটা করে। পটুয়াখালীর পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আজাদ মিয়া জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৬ ঘ.