ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মগবাজারে গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার মামলায় জামিন পাননি যুদ্ধাপরাধ অভিযোগের মুখোমুখি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোস্তফা শাহরিয়ার খান বুধবার বেলা সাড়ে ৩টার দিকে তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মগবাজারে গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার ওই মামলায় হেফাজতে নিয়ে পাঁচদিন জিজ্ঞাসাবাদ শেষে দুপুর সোয়া ২টার দিকে কড়া নিরাপত্তায় সালাউদ্দিন কাদেরকে আদালতে প্রাঙ্গণে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তারপর তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের কোর্ট হাজতে রাখা হয়।
এ সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীরা তাকে এজলাসে হাজির করার এবং তার জামিনের আবেদন জানান। তারা চাইছিলেন সালাউদ্দিন কাদেরের উপস্থিতিতে জামিন আবেদনের শুনানি হোক।
আইনজীবীরা বলেন, যেহেতু সালাউদ্দিন কাদের চৌধুরী মারাত
bdnews24