২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীকে এজলাসে হাজিরার আবেদন

কোর্ট হাজতে থাকা যুদ্ধাপরাধ অভিযোগের মুখোমুখি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে এজলাসে হাজির করার আবেদন নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শুনানি চলছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 10:05 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোর্ট হাজতে থাকা যুদ্ধাপরাধ অভিযোগের মুখোমুখি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে এজলাসে হাজির করার আবেদন নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শুনানি চলছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খানের আদালতে এ শুনানি শুরু হয়। মগবাজারে গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার মামলায় হেফাজতে নিয়ে পাঁচদিন জিজ্ঞাসাবাদ শেষে দুপুর সোয়া ২টার দিকে কড়া নিরাপত্তায় সালাউদ্দিন কাদেরকে আদালতে প্রাঙ্গণে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তারপর তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের কোর্ট হাজতে রাখা হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীরা তার জামিনেরও আবেদন জানিয়েছেন। তারা চাইছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর উপস্থিতিতে জামিন আবেদনের শুনানি হোক। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আটকের আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিযুদ্ধে বিজয়ের বার্ষিকীতে গত ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোররাতে বনানীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে। এরপর ১৯ ডিসেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে তাকে ৩০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংসদ সদস্য সালাউদ্দিন কাদের অভিযোগ করেছেন, গ্রেপ্তারের পর তার ওপর নির্যাতন চালানো হয়। বিএনপি মহাসচিব এ বিষয়টিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। তার পরিপ্রেক্ষিতে বুধবার আদালতে হাজির হয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ফরেস্ট গ্রাহাম, নেদারল্যান্ডস দূতাবাসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজর সাইফুল হক ও মার্কিন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ লুবাইন চৌধুরী মাসুম। আদালতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের দুই কৌঁসুলি মোখলেসুর রহমান বাদল ও আব্দুর রহমান হাওলাদার এবং মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি আব্দুল