খুলনা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবাসিক হলে কর্তৃত্ব করা নিয়ে খুলনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও অয়ন গ্র"প নামে পরিচিত অংশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এক পর্যায়ে দুই গ্র"পের নেতাকর্মীরা ক্যাম্পাসে মুখোমুখি অবস্থা নেয় বলে পুলিশ জানিয়েছে।
যে কোন সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছে সাধারণ ছাত্রছাত্রীরা।
সোনাডাঙ্গা থানার ওসি মো. শহীদুল হক জানান, মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি চয়ন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আসিফ ইকবালসহ ২০/৩০ নেতাকর্মী ১ নম্বর আবাসিক হলে গেলে সাব্বির আহমেদ অয়নসহ অপর অংশের নেতাকর্মীরা বাধা দেয়।
অয়ন কলেজ শাখার কোনো পদে না থাকলেও বেশ প্রভাবশালী এবং একটি গ্র"পের নেতৃত্ব দিয়ে আসছেন।
বাধা দেওয়ার পর চয়ন ও আসিফের সমর্থকরা হল থেকে বেরিয়ে ক্যাম্পাসের মাঠে অবস্থান নেয়।
অপরদিকে অয়ন সমর্থকরা মাঠের দিকে অগ্রসর হলে উত্তেজনার সৃষ্টি হয়। সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ওসি জানান, খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ, কলেজের অধ্যক্ষ কাজী হামিদ আসগর, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল সুজন ঘটনাস্থলে ছুটে যান।
পরে দুই গ্র"পের নেতাকর্মীদের সঙ্গে অধ্যক্ষের কার্যালেয় বৈঠক হয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হামিদ আসগর সাংবাদিকদের জানান, হলের তত্ত্বাবধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে পরিচয়পত্র ছাড়া কেউ হলে প্রবেশ করতে পারবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫১ ঘ.
bdnews24