২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই আসনে উপ-নির্বাচনের তফশিল শিগগিরই: ছহুল

হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ শূন্য ঘোষিত সংসদীয় আসনে উপ-নির্বাচনের তফশিল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ শূন্য ঘোষিত সংসদীয় আসনে উপ-নির্বাচনের তফশিল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নবম সংসদে দুই আসনে সরকার দলীয় সাংসদ নির্বাচিত হন। "আগামী দুই-তিন দিনের মধ্যেই এই দুই আসনে উপ-নির্বাচনের সময়সূচী ঘোষণা করা হবে", বলেন এই নির্বাচন কমিশনার। গত ১৯ নভেম্বর প্রবীণ আওয়ামী লীগ নেতা ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী (৮৫) মারা যান। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য দেওয়ান ফরিদ গাজী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় সদস্য ছিলেন। আওয়ামী লীগ নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা লুৎফুল হাই সাচ্চু (৭০) মারা যান ২২ নভেম্বর। তিনি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এই দুই সাংসদ মারা যাওয়ার পর সংসদীয় আসন দুটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। ছহুল হোসাইন জানান, শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া আগামী ফেব্র"য়ারি নাগাদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা সংক্রান্ত ব্যস্ততা শুরু হয়ে যাবে। এর প্রেক্ষিতে শিগগিরই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা দিয়ে নির্বাচন সম্পন্ন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৮২৬ ঘ.