মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে সারাদেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ হাজারের বেশি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, আড়াই শতাধিক পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর-এর সাড়ে তিন হাজার পদে মোট ১৬ হাজার ১শ' ৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রতি পদে গড়ে ৫ জন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে মেয়র পদে এক হাজার ৬শ' ৪৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১ হাজার ৫শ' ৮ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৩০৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব (পৌর ও পল
bdnews24