চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধার কারণে হরতালের সমর্থনে মিছিল করতে পারেননি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, যেতে পারেননি দলীয় কার্যালয়েও।
দলের স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রামের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার চট্টগ্রামে দিনব্যাপী হরতাল ডাকে বিএনপি। কোনো ধরনের গোলযোগ ছাড়াই সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
পুলিশের অবস্থানের কারণে সকাল থেকে নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে দলের নেতা-কর্মীরা ভিড়তে পারেনি। তারা জড়ো হয় মেহেদীবাগে আমীর খসরুরর বাড়িতে।
সকাল সড়ে ১০টার দিকে ওই বাড়ি থেকে মিছিল নিয়ে বের হন আমীর খসরু। মহানগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ অর্ধশত নেতা-কর্মী ছিলেন ওই মিছিলে।
মিছিলটি ৩০ গজ এগিয়ে চট্টেশ্বরী মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। বাধার মুখে মিছিল নিয়ে বাড়িতে ফিরে আসেন খসরু।
তিনি মিছিলে বাধা দেওয়ার নিন্দা জানিয়ে সাংবাদিকদের বলেন, "আমাদের দলীয় কার্যালয়ে যেতে দেওয়া হচ্ছে না, মিছিল করতে দেওয়া হচ্ছে না। সরকার অগণতান্ত্রিক আচরণ করছে।"
চট্টগ্রামবাসী হরতাল স্বতস্ফূর্তভাবে সফল করছে বলে দাবি করেন তিনি।
সালাউদ্দিন কাদেরের ওপর নির্যাতন হচ্ছে অভিযোগ করে তার নিন্দাও জানান আমীর খসরু।
বিএনপির মিছিলে বাধা দেওয়ার বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) জেদান আল মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানুষের জানমালের নিরাপত্তা বিঘি
bdnews24