২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে দুই পৌরসভায় মনোনয়নপত্র দাখিল

নারায়ণগঞ্জের সোনারগাঁও ও তারাব পৌরসভা নির্বাচনে শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও ও তারাব পৌরসভা নির্বাচনে শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এ দুই পৌরসভায় মেয়র ১৪ জন, সংরক্ষিত কাউন্সিলর জন ১৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৯৫ জন মনোনয়নপত্র জমা দেন। আগামী ২১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও ২৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য আছে। ১৭ জানুয়ারি এ দুই পৌরসভায় ভোটগ্রহণ হবে। সোনারগাঁও পৌরসভায় মেয়র তিনজন, সংরক্ষিত মহিলা কাউন্সিল আটজন ও সাধারণ কাউন্সিল পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দেন। সোনারগাঁও উপজেলা নির্বাহী ও রিটার্নিং কর্মকর্তা নুর্সিয়া কমলের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল আমিন ও নিবার্চন কমিশনার বশির আহম্মেদ। মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন- আওয়ামী লীগ সমর্থিত গাজী মুজিবুর রহমান, নাগরিক কমিটির ব্যানারে মো. সাদেুকুর রহমান ও বর্তমান মেয়র সাইদুর রহমান মোল্লা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মেয়র পদে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল চারটি, জমা পড়েছে তিনটি। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়টি বিতরণ করা হয়। জমা পড়েছে আটটি। সাধারণ কাউন্সিলর পদে ৩৭টি বিতরণ করা হলেও জমা পড়ে ৩৫টি। তারাব পৌরসভায় মনোনয়নপত্র জমা দেন মেয়র পদে ১১ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিল ১১ জন এবং সাধারণ কাউন্সিল পদে ৬০ জন। মেয়র পদের প্রার্থীরা হলেন- নাগরিক কমিটির মীর আব্দুল আলীম, তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত আলী, সদস্য রজমান আলী, হাজী মোস্তাফিজুল রহমান, মতিউর রহমান মতি, মিলন মিয়া, খায়রুল কবির তানসেন, মোসাদ্দেক হোসেন পান্নু, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন ও জাতীয় পার্টির তারাব পৌর শাখার সভাপতি জয়নাল আবেদীন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী ও রিটার্নিং কর্মকর্তা ফারজানা কাউনাইনের হাতে মনোনয়নপত্রদ দাখিল করা হয়। ফারজানা কাউনাইন বলেন, মনোনয়নপত্র মেয়র পদে জমা পড়েছে ১১টি। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১টি এবং সাধারণ কাউন্সিলর পদে ৬০টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৫ ঘ.