গোপালগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে ৩টি পৌরসভার নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শনিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এই ৩ টি পৌরসভায় মেয়র পদে ১৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩১ জন ও কাউন্সিলর পদে ৯২ জন মনোয়নয়নপত্র দাখিল করেছেন।
গোপালগঞ্জ পৌরসভায় মেয়র পদে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী লিয়াকত আলী লেকু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম মুনির হিটলার, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম বদরুল আলম বদর, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটন মনোনয়নপত্র দাখিল করেছেন।
একই পদের জন্য জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক রেজাউল হক সিকদার রাজু, জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আজম, পৌর বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান বাবলু ও এসএম জুবায়ের আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
টুঙ্গিপাড়া পৌরসভায় মেয়র পদে ভারপ্রাপ্ত মেয়র ও আওয়ামী লীগ নেতা বিনয়কৃষ্ণ সাহা, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও বর্তমান কাউন্সিলর বিএম ফোরকান আলী, মহিলা কাউন্সিলর পদে ১১জন ও কাউন্সিলর পদে ২৭ জন মনোনয়নপত্র পেশ করেছেন।
কোটালীপাড়া পৌরসভায় মেয়র পদে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র শেখ কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নারায়ন চন্দ্র দাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম হাজরা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও কাউন্সিলর পদে ২৭ জন রিটার্নিং অফিসারের কাছে মনোয়নপত্র দাখিল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫০ ঘ.
bdnews24