২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মৌলভীবাজারে বিজয় দিবসে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে আহত হয়েছে তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

মৌলভীবাজার, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মৌলভীবাজারে বিজয় দিবসে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে আহত হয়েছে তিন জন। আহতদের মধ্যে জেলা ছাত্রলীগ নেতা ইমরান আহমদকে বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে জেলা শহরের বেরীরপাড় এলাকায় শাহ মোস্তফা সড়কে আউয়াল, মৃদুলসহ কয়েকজন হামলা চালায়। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী বলে দাবি করেন তিনি। অন্যদিকে আউয়াল অভিযোগ করেছেন, তাদের ওপরই জাকারিয়ার নেতৃত্বে হামলা হয়। তখন তারা প্রতিরোধ করেন। এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক আজিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.