ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী কয়েক মাসের মধ্যে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, বর্তমান সরকারের সময়েই এ বিচার প্রক্রিয়া শেষ করা হবে।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়।
যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই শীর্ষনেতাসহ পাঁচজনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তাদেরসহ বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে।
প্রায় বছর গড়াতে চললেও বিচার প্রক্রিয়ার অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তও স
bdnews24