২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশন পৌরসভা নির্বাচন ২৭ জানুয়ারি

ভোলার চরফ্যাশন পৌরসভার নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 03:20 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ভোলা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভোলার চরফ্যাশন পৌরসভার নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পুনঃতফসিল অনুযায়ী আগামী বছরের ২৭ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার রিটার্নিং কর্মকর্তা ও চরফ্যাশনের ইউএনও নুর-ই-আলম এ কথা জানান। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। বাছাই হবে ১ ও ২ জানুয়ারি। প্রত্যাহারের তারিখ ১০ জানুয়ারি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, এ পৌরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সমস্যার কারণে তার (ইউএনও) অনুরোধের পরিপেক্ষিতে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ২ ডিসেম্বর ২৬৯টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগের তফসিল অনুযায়ী ১৩ জানুয়ারি এখানে নির্বাচন হওয়ার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/ডিডি/২১০০ ঘ.