২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদের বাড়িতে বোমা হামলা: গ্রেপ্তার আরো ১

কুষ্টিয়ায় সাংসদের বাড়িতে বোমা হামলার ঘটনায় পুলিশ আরো একজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

কুষ্টিয়া, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় সাংসদের বাড়িতে বোমা হামলার ঘটনায় পুলিশ আরো একজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে আব্দুস সালাম ওরফে ডিকেন (২৫) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামে। ডিকেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সরকার দলীয় সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে আত্মঘাতি হামলায় ব্যবহৃত বোমাটির প্রস্তুতকারী বলে দাবি করছে পুলিশ। গত ১৩ নভেম্বর রাতের ওই বোমা হামলায় তিনজনের মৃত্যু হয়েছিল। ওই রাতেই সাংসদের ছেলে এজাজ আহমেদ বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা করেন। মামলার তিন আসামি জাহিদ, মরু ও মিন্টুকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশকে দেওয়া জাহিদের তথ্য থেকে ডিকেনের নাম পাওয়া যায়। দৌলতপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, "আমাদের কাছে তথ্য রয়েছে ডিকেনই বিস্ফোরিত বোমাটির প্রস্তুতকারী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" এই বোমা হামলা মামলায় ডিকেনকে শনিবার আদালতে পাঠানো হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫০ ঘ.