ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছেড়ে যাওয়া সেনানিবাসের বাড়ির আসবাবপত্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন তা 'চরম মিথ্যাচার ও অসত্য' বলে দাবি করেছে বিএনপি।
শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "প্রধানমন্ত্রীর বক্তব্য একদলীয় সংসদে কুৎসিত মিথ্যাচার করে চরিত্রহনন ও অন্যকে নিপীড়ন করে আনন্দ লাভের স্যাডিস্ট মনোবৃত্তির প্রকাশ বলে জনগণ মনে করে।
"আমরা মনে করি, তার (শেখ হাসিনা) বক্তব্য অসংসদীয়, মিথ্যা, অসভ্য, রুচিহীন, শিষ্টাচারবর্হিভূত ও আজগুবি।"
বিএনপি মহাসচিব এ সময় বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে শেখ হাসিনা বিরুদ্ধে দায়ের করা ১৫টি মামলা, ধানমণ্ডিতে তার স্বামী ওয়াজেদ মিয়ার নামে নির্মিত সুধা সদন ও লন্ডনে শেখ রেহানার তিনটি বাড়ি নির্মাণের আয়ের উৎসের হিসাব আগামী সরকার খতিয়ে দেখবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বৃহস্পতিবার রাতে সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের ৬নং বাড়িতে খালেদা জিয়ার আসবাপত্র ও মালামালের ফর্দ তুলে ধরে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতার আয়করের হিসাব খতিয়ে দেখার জন্য অর্থমন্ত্রীকে নির্দেশ দেন।
হাসিনা বলেন, "ওই বাড়িতে ৪৫টি কামরা, ১২টি বাথরুম এবং চারটি রান্নাঘর। মামলার সময় গাড়িতে করে অনেক মালামাল আগেই সরিয়ে নিয়েছিলেন।
"ওই বাড়িতে ছিলো
bdnews24