হবিগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, "নোবেল বিজয়ী ড. ইউনূস বাংলাদেশকে সম্মান এনে দিয়েছেন, অথচ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
"নরওয়ে সরকার নিজেই বলেছে ইউনূসের বিরুদ্ধে কোনো অর্থ আত্মসাতের অভিযোগ তারা করেনি।"
বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জে জেলা কৃষকদলের সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এই কথা বলেন।
সংবাদ মাধ্যমে গ্রামীণ ব্যাংকের তহবিল স্থানান্তর সম্পর্কিত খবর প্রকাশের পর এই প্রথম বিএনপির কোনো নেতা এই সম্পর্কে বক্তব্য দিলেন।
নরওয়ের রাষ্ট্রায়ীয় টেলিভিশনে স
bdnews24