বরগুনা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ত্র মামলায় বরগুনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার রাতে র্যাব-৮ সদস্যরা জয়ালভাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করে।
পুলিশ বলেছে, তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজল হাওলাদার স্থানীয় সন্ত্রাসী সোহরাবের অন্যতম সহযোগী।
রোববার দুপুরে সজলকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি তালতলীর ঠং পাড়া গ্রামের আবদুস সত্তার হাওলাদারের ছেলে।
তালতলী থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে সজলকে থানায় সোপর্দ করে র্যাব।
একই মামলায় এর আগে সোহরাবকে গ্রেপ্তার করা হয় বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০১৩ ঘ.
bdnews24