খুলনা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটোরিকশা ভাংচুরের মামলায় খুলনায় বিএনপির ৪৫ নেতাকর্মী জামিন লাভ করেছেন।
জেলার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. আবু শামীম আজাদ তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে সবাই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। ৪৫ জনের মধ্যে দু'জন গ্রেপ্তার ছিলেন।
গত ৩০ নভেম্বর হরতাল চলাকালে নগরীর দৌলতপুরে দুইটি অটোরিকশা ভাংচুেরর ঘটনায় ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এই মামলা হয়।
আসামিদের মধ্যে খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম, দৌলতপুর থানা সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন তোতন, ওয়ার্ড কাউন্সিরর শওকত আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৫ নেতাকর্মী রয়েছেন। একজন রয়েছেন তাদের দলের বাইরের।
এর মধ্যে ছাত্রদলের বেল
bdnews24