২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ অধিবেশন চলবে ৫ দিন

নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন চলবে পাঁচ দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 10:22 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন চলবে পাঁচ দিন। রোববার স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ অধিবেশন আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। দিনের কার্যক্রম শুরু হবে বেলা ৩টায়। বিরোধী দলের অনুপস্থিতিতেই বিকাল সোয়া ৪টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক দুপুরে স্পিকারকে টেলিফোনে জানান, তারা সংসদের এ অধিবেশনে যোগ দিচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/এমআই/১৬২০ ঘ.