২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা রফিকুল ৫ দিনের হেফাজতে

জামায়াতের মহানগর আমির রফিকুল ইসলাম খানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের হেফাজতে নিয়েছে শাহবাগ থানার পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 04:58 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের মহানগর আমির রফিকুল ইসলাম খানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের হেফাজতে নিয়েছে শাহবাগ থানার পুলিশ। গত ২৭ জুনের হরতালের শাহবাগ থানার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার বিকালে পুলিশ ১০ দিনের হেফাজত চায়। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন তার জামিনের আবেদন নাকচ করে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। গত শুক্রবার সকালে অন্য মামলায় তিনি জামিন পেয়ে কারাগারের বাইরে বেরিয়ে আসার সময় কারাগারের প্রবেশ পথ থেকে তাকে এ মামলায় গ্রেফতার করা হয়। এ মামলায় পুলিশের কাজে বাধা দান, ভাংচুর, গাড়ি পোড়ানোর অভিযোগ আনা হয়। মামলার অন্যতম আসামি বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। অভিযুক্তের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতালের অন্য মামলার মতো এ মামলার এজাহারেও রফিকুলের নাম ছিল না। রফিকুল অন্য ৮টি মামলায় জামিনে রয়েছেন। শেষ মামলাটিতে হাইকোর্টের আদেশে তিনি জামিন পেয়ে কারাগার থেকে বাইরে বেরিয়ে আসার পর পরই উদ্দেশ্য মূলকভাবে এ মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এ মামলার ঘটনার সঙ্গে তিনি কোনভাবেই জড়িত নন।" গত ২৪ নভেম্বর মিরপুরের বাসভবন থেকে তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/২২৫২ ঘ.