চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, জোট সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রসার ঘটেছিল। তখন পুলিশ বাহিনী কার্যকর ভূমিকা পালন করতে পারে নি।
বর্তমান সরকারের সদিচ্ছা থাকায় সেই পুলিশ বাহিনী দিয়েই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শনিবার বিকালে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সিএমপি কমিশনার আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24