চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী তার বিরোধী পক্ষের নেতাদের সব 'ভেদাভেদ' ভুলে দলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।
তিনি শুক্রবার বিকালে লালদীঘি মাঠে এক সমাবেশে বিরোধীপক্ষের দুইনেতা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন এবং সাংসদ নুরুল ইসলাম বিএসসিসহ অন্যদের প্রতি এ আহ্বান জানান।
মহিউদ্দিন চৌধুরী বলেন, "আপনারা আমাদের ভাই, আমরা একই দল করি। আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না হয়।"
সমাবেশে সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী স
bdnews24