ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা জরুরি বৈঠকে বসেছেন।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ জরুরি সভার কথা জানান।
শেখ হাসিনা বিদেশে থাকাকালে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের ঢাকাস্থ সদস্যদের নিয়ে একটি জরুরি বৈঠক হয়। তার এক সপ্তাহের মধ্যেই পুনরায় বৈঠকে বসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৪৮ ঘ.
bdnews24