২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাতে

সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 05:58 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার রাত সাড়ে ৭টায় এই বৈঠক বসার কথা রয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়ে বলেন, " আলোচ্যসূচিতে দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা পর্যালোচনা ও আন্দোলনের কর্মসূচির বিষয় আছে।" বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয় গত ২১ ও ২২ নভেম্বর। দুইদিনের ওই বৈঠকে ব্যারিস্টার নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ও ৩০ নভেম্বর দেশব্যাপী হরতালসহ আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১১৫৯ ঘ.