২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার আদালত অবমাননার আবেদনও খারিজ

ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে খালেদা জিয়ার করা আদালত অবমাননার আবেদনটিও উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 04:16 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে খালেদা জিয়ার করা আদালত অবমাননার আবেদনটিও উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত। বুধবার সকালে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দিয়েছে। খালেদার পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড মো. আফতাব হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়। শুনানিতে খালেদার আইনজীবী টিএইচ খান বা মওদুদ আহমদ কেউই উপস্থিত ছিলেন না। ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আদালত অবমাননার আবেদনের শুনানি মঙ্গলবার হওয়ার কথা ছিলো। তবে মঙ্গলবার হরতালে আদালত না বসায় তা হয়নি। বুধবার সকালে আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, "খালেদার আদালত অবমাননার আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকার এক নম্বর ক্রমিকে ছিলো। আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড বলেছেন, মামলা না উপস্থাপন করার জন্য তার মক্কেলের নির্দেশনা রয়েছে। "তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।" অ্যাটর্নি জেনারেল বলেন, "আবেদনের সারবত্তা (মেরিট) নেই। এই কারণেই হয়তো তারা শুনানি করতে চাননি। বিষয়টি নিয়ে তারা রাজনীতি করছেন।" খালেদার আবেদন খারিজের আদেশ প্রত্যাহার করা সম্ভব কি না