ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের দিনসহ গত তিনদিনে ঢাকাসহ সারাদেশে বিএনপির তিন হাজারেরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দলটি। এছাড়া আহত হয়েছে এক হাজার ৭শ'রও বেশি নেতা-কর্মী।
হরতাল কর্মসূচি পালনের সময় রাজধানীসহ সারাদেশে গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা-কর্মী ও আহতদের তালিকা প্রকাশ করেছে প্রধান বিরোধী দল।
মঙ্গলবার হরতাল শেষে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এই তালিকা সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়।
এর আগে বিকালে এক সংবাদ ব্রিফিঙে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দাবি করেন, হরতাল চলাকালে এবং দুইদিনে বিএনপি'র তিন হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, "আহত হয়েছে আড়াই হাজার। গত দুই দিনে দুহাজার তিনশ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। হরতালের দিন সাতশ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।"
ঢাকা মহানগরীতে গ্রেপ্তার
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে মিছিল করার সময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে তাদের লাঠিপেটা করে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল।
সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, দলের নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক এমপি হেলেন জেরিন খান, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহাতাব, মহিলা দলের নেত্রী বিলকিস জাহান শিরিন, ফেরদৌস আক্তার ওয়াহিদা, আরিফা জেসমিন, হাসি, লুৎফা, এলিজা জামান, রেহেনা আক্তার, শামসুন্নাহার, রোমানা আক্তার, মাহফুজা খানম, রুবিনা আক্তার, বেবী, জায়েদা খানম, ঝর্না রহমান,বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, জুয়েল, আলম, স্বেচ্ছাসেবক দল নেত্রী শাওন, মুন্নী চৌধুরী মেধা, নাসির, নিশা, যুবদল নেতা হাসিবুর রহমান হাসিব, মমিন ব্যাপারী, শহীদ পাটোয়ারী, তরিকুল হক অপু, ফজলুর রহমান, কাউসার হোসেন, দেলোয়ার, খালেক, রাজু আহম্মদ দীপু, সাহাবুদ্দিন, জিএম রব্বানী নয়ন, তানভীর, সোহেল, খালেক, মনির, মনা, জাকির, সবুজ, রুবেল, পলাশ, মমিন ব্যাপারী, লিটন, আনোয়ার, শফি, কুদ্দুস, আনোয়ার-২, বাবুল, নুরুল ইসলাম, আফজাল, সুফিয়ান, মোখলেস, নজরুল, হেলাল, সরোয়ার, কামাল, রাজু, আব্দুল জব্বার, সাহাব উদ্দিন, আঃ খালেক, তানভীর, শান্তসহ ১৯ জনকে পুলিশ গেপ্তার করে।
এছাড়া কৃষক দলের কেন্দ্রীয় নেতা এস এম মহসীন, মাহফুজা জুবেদ, ছাত্রদলের নিশিতা, পপি, তন্বি, ইস্রাফিল, আসিফ ইকবাল, মিজানুর রহমান, আল আমীন, কামরুন্নাহার, ইমাম হোসেন, বেল
bdnews24