২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টার বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ

গোপালগঞ্জে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

গোপালগঞ্জ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্রলীগ। প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ করে। অবশ্য পরে উপজেলা ছাত্রলীগ নেতারা উপদেষ্টার কাছে ক্ষমা চান। এ ব্যাপারে উপদেষ্টা মোদাচ্ছের সাংবাদিকদের বলেন, "আমি ছাত্রজীবনে ছাত্রলীগ করেছি। ছাত্রলীগের নেতাকর্মী আমার সন্তানের মত। ওরা আমাকে ভুল বুঝেছে।" স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় দুপুর সাড়ে ১২টার দিকে কমপ্লেক্সের জরাজীর্ণতা নিয়ে উপদেষ্টাকে প্রশ্ন করেন উপজেলা ছাত্রলীগ নেতারা। উপদেষ্টা তাদের প্রশ্নের কোনো সদুত্তোর দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লে