ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, শরিকদের সঙ্গে আলাপ করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।
মঙ্গলবার বিকালে এক সংবাদ ব্রিফিঙে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেন, "পুলিশি নির্যাতন ও অবরোধের মধ্যে জনগণ সফলভাবে হরতাল পালন করে এই ফ্যাসিস্ট সরকারের প্রতি আবারো অনাস্থা জানিয়েছে। তাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।''
হরতালে সারাদেশে বিএনপি'র তিন হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন দেলোয়ার। তিনি বলেন, "আহত হয়েছে আড়াই হাজার।"
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৫টায় এই সংবাদ ব্রিফিং হয়।
দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, বিচারবির্হভূত হত্যা, নির্যাতন, ট্রানজিট চুক্তি বাতিল, ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে 'উচ্ছেদ', তার দুই ছেলেসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ১২ দফা দাবিতে গত ২২ নভেম্বর প্রধান বিরোধী দল বিএনপি সারা দেশে ৩০ নভেম্বর (মঙ্গলবার) সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেয়।
বিএনপি'র নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক দলগুলো হলো
bdnews24