ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় পুলিশ-র্যাব সোমবার রাতে অবরুদ্ধ করেছে দাবি করে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছে বিএনপি।
সোমবার রাত ১০টার কিছু পর জরুরি এক সংবাদ ব্রিফিঙে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "আমাদের কেন্দ্রীয় কার্যালয় পুলিশ-র্যাব অবরুদ্ধ করে রেখেছে বলে আমরা মনে করছি। হোটেল থেকে চা নিয়ে আসা বয়কেও ফিরে যাওয়ার সময় পুলিশ গ্রেপ্তার করেছে। এই কাযালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় ২৫/৩০ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।''
পুলিশ রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন রিজভী
বিএনপি কার্যালয়ের সামনে কেন এতো র্যাব-পুলিশ অবস্থান নিয়েছে
bdnews24