২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ সরে গেছে

নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পোশাকধারী পুলিশ-র‌্যাব সদস্যরা সরে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 03:56 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পোশাকধারী পুলিশ-র‌্যাব সদস্যরা সরে গেছে। রাত পৌনে ১০টায় কেন্দ্রীয় কার্যালয় থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক এ কথা জানান। এর আগে পুলিশ-র‌্যাব ওই কার্যালয় ঘেরাও করে রাখে বলে রাত ৮টায় জানান বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় কার্যালয়েই রাত ১০টায় সংবাদ সম্মেলন করবে বিএনপি। বিকাল সাড়ে ৪টা থেকে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার পর কার্যালয়ের সামনের সড়কে পুলিশ দাঁড়িয়ে ব্যারিকেড সৃষ্টি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৪৬ ঘ.