ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগে গত ২৪ ঘণ্টায় বিএনপি'র পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গ্রেপ্তার নেতাকর্মীদের আংশিক তালিকা সাংবাদিকদের দিয়েছেন তিনি।
রোববার রাত থেকে সোমবার সারাদিনে দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে তিনি দাবি করেন।
এর আগে রোববার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দাবি করেন, দলের এক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রুহুল কবির বলেন, "বিএনপি নেতা-কর্মীদের বাসায় পুলিশ হানা দিচ্ছে এবং তল্লাশির নামে মহিলাদের হয়রানি ও বাড়ির আসবাবপত্র তছনছ করা হচ্ছে।"
সোমবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের কাছে গ্রেপ্তার নেতাকর্মীদের আংশিক একটি তালিকা হস্তান্তর করেন। তালিকায় বিভিন্ন স্থানে সংঘর্ষে আহতদেরও নাম দেওয়া হয়।
তালিকা অনুযায়ী বিভিন্ন জেলায় গ্রেপ্তার ও আহতরা হলেন:
ঢাকা: লালবাগ থানা জাসাসের সভাপতি সাজ্জাদ হোসেন সাচ্চুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাবা হদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এছাড়া বিএনপি নেতা মাইজুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
রমনা থানা এলাকায় গ্রেপ্তার করা হন বিএনপি নেতা এম এ হান্নান। কাফরুল থানায় গ্রেপ্তার হন বিএনপি নেতা শাহজাহান সাজু। মোহাম্মদপুর থানায় গ্রেপ্তার হন যুবদল নেতা কামাল, রাজু, আব্দুল জব্বার, শাহাবুদ্দিন, আব্দুল খালেক, তানভীর ও শান্ত।
এছাড়া ঢাকা মহানগর বিএনপি কার্য্যালয়ের অফিস সহকারি মিজানুর রহমান মিজান ও শাহীনকে গ্রেপ্তাার করা হয়।
কেরানীগঞ্জ থানার বিএনপি নেতা হাসমত উল্লাহ নবী, ছাত্রদল নেতা রতন সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সিলেট: জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, ছাত্রদল নেতা এম এ মতিন, তোফায়েল আহম্মদ, তামিম আহম্মদ, জিল্লু আহম্মদ, জিয়াউর রহমান টিপু, শিপলু, বিএনপি নেতা রাজ্জাক জামান জনি, যুবদল নেতা কাউসার আহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হকসহ নগরীর অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বালাগঞ্জ থানা এলাকায় পুলিশ, ছাত্রলীগ-যুবলীগের হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়।
এছাড়া জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ক.ম. মোজাম্মেল হককে নগরীর বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ময়মনসিংহ: গফরগাঁও থানা বিএনপির সভাপতি এ বি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিলের সময় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়।
আহতরা হলেন- ছাত্রদল সভাপতি হাফিজ আল আসাদ, মাহিবুর রহমান নাসিম, আজিমুদ্দিন, মো. আলী বাবুল, কামরুজ্জামান সোহাগ, আবু সায়েম, আব্দুল কাদের, ইবনে আজাদ কমল, আসাদ, হাসান, আনোয়ার, মাজহারুল, আরমান, রুহান, ফরহাদ, হুমায়ন, আলতাফ, বিএনপি নেতা আব্দুল আজিজ সাদেক, জালালউদ্দিন, কামরুজ্জামান জামাল, রতন ফকির, যুবদল নেতা সাইফুল ইসলাম রিপন, সরদার মোঃ খুররম,স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল মিয়া, শ্রী নিপু সাহা, নয়ন, জসিম, খায়রুল, রাসেল, লিটন, নুর মোহাম্মদ, আলামিন, হিরন মিয়া, আতিকুর রহমান, উজ্জল মিয়া সহ শতাধিক আহত।
গাজীপুর: বিএনপি নেতা লোকমান, লবু, মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা ইকবাল হোসেন বাদল, আফাজউদ্দিন, সান্টুকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক শুকুরের বাড়ীতে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা ভাংচুর করে।
রাজশাহী: পবা উপজেলার সাবেক সভাপতি রফিকুল ইসলামকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।
খুলনা: যুবদল নেতা কাজী মিজানুর রহমান, মাসুদ পারভেজ, মো. শাহীন, শহীদ, শাহীনুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা সাকিল আহম্মেদ, আবুল কালাম আজাদসহ পাঁচজন গ্রেপ্তার হন। সংঘর্ষে আহত হন স্বেচ্ছাসেবকদল নেতা মুকুল আহম্মেদ ও হাবিব খানসহ সাতজন।
ফরিদপুর: বোয়ালমারী থানা স্বেচ্ছাসেবকদল নেতা মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ: বাজিতপুর থানা স্বেচ্ছাসেবকদল নেতা হেলালউদ্দিন গ্রেপ্তার হন।
মাদারীপুর: সদর থানা স্বেচ্ছাসেবকদল নেতা আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর: স্বেচ্ছাসেবকদল নেতা হাইদুল ইসলাম ও মিঠু গ্রেপ্তার হন।
শরীয়তপুর: পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ কর্মীদের হামলায় শরীয়তপুর জেলা শ্রমিক দলের কার্যলয় ভাংচুর হয়। এ সময় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইস্কান্দার আলী, স্বেচ্ছাসেবকদল নেতা মো. খলিলুর রহমান খান কমিশনার, ফারুক, যুবদল নেতা মাসুম বালা, ছাত্রদল নেতা আমিনসহ ২০-২৫ জন আহত হন।
নোয়াখালী: যুবনেতা আকবর, সাগর, ছাত্রনেতা আবির, অভিসহ পাঁচজন গ্রেপ্তার করা হয়েছে।
রাঙ্গামাটি: যুবদল নেতা আবুল কাশেম ও সুশীল চাকমা গ্রেপ্তার হয়েছেন।
সৈয়দপুর: যুবদল সদস্য শাহজাদাকে গ্রেপ্তার করা হয়েছে।
টাঙ্গাইল: যুবদল নেতা জুয়েল ও রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়নগঞ্জ: যুবদল নেতা রুহুল আমিন, গুলজার হোসেন, শাহ আলম, মোশাররফ মেম্বার গ্রেপ্তার হয়েছেন।
চট্টগ্রাম: ছাত্রদল নেতা সালাউদ্দিন, নাজিম, গিয়াস, তৌহিদ, মোবিন চৌধুরী, বিএনপি নেতা মাষ্টার এ এস এম লোকমান গ্রেপ্তার হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০২২ ঘ.
bdnews24