২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে টেক্সিক্যাবে আগুন

রাজধানীর এলিফেন্ট রোডে সোমবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা একটি টেক্সিক্যাবে আগুন দিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 01:02 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলিফেন্ট রোডে সোমবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা একটি টেক্সিক্যাবে আগুন দিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে টেক্সিক্যাবটি পুরোপুরি ভস্মীভূত হয়। পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মো. আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৬ টার দিকে আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট সেখানে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাটা সিগন্যালগামী একটি ট্যাক্সিক্যাব সায়েন্স ল্যাবরেটরীর প্রধান ফটকের কাছে পৌঁছলে কয়েকজন যুবক এসে গাড়ি থেকে চালককে নামিয়ে গাড়িতে আগুন দিয়ে চলে যায়। বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালের আগে আতংক সৃষ্টির উদ্দেশ্যে গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৯০০ ঘ.