২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাহারের আহ্বান বগুড়ার ব্যবসায়ীদের

বগুড়ার ব্যবসায়ীরা আগামী ৩০ নভেম্বরের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

বগুড়া, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ব্যবসায়ীরা আগামী ৩০ নভেম্বরের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। রোববার বিকালে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। বগুড়া চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই'র পরিচালক মমতাজ উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, দেশে যখন রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, খাদ্য ঘাটতি মোকাবেলায় সরকার ও কৃষকরা লড়াই করছে তখন বিএনপি হরতাল ডেকে জনগণকে জিম্মি করার অপচেষ্টা করছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ি নিয়ে সমস্যা আদালতে সমাধান হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এফবিসিসিআই, গার্মেন্টস শিল্প মালিকসহ বিভিন্ন সংগঠন বিরোধী দলকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এর ধারাবাহিকতায় বগুড়া চেম্বারও এই আহ্বান জানাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বগুড়ার ব্যবসায়ীরা আগামী ৩০ নভেম্বর তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখারও ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি মাসুদার রহমান হেলাল, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মতলুবুর রহমান, মোটর মালিক গ্র"পের সভাপতি আক্তারুজ্জামান ডিউক, পোল্ট্রি শিল্প মালিক সমিতির নেতা আবুল কালাম আজাদ, নিউমার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল খালেক, চেম্বারের পরিচালক আবদুর রউফ, মিজানুর রহমান বকুল, আব্দুল গফুর, আনিসার রহমান ও তোফাজ্জল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৩১ ঘ.