২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপি'র সঙ্গে সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না'

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নাজমুল হুদা বলেছেন, দলটির সঙ্গে তার সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 12:29 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নাজমুল হুদা বলেছেন, দলটির সঙ্গে তার সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না। দল থেকে বহিষ্কার বিষয়ে সোমবার সকালে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, "আমি এই বহিস্কারাদেশ মানি না। "আমার সঙ্গে বিএনপির সম্পর্ক এতো গভীর যে, কোনো চক্র তা উপড়ে ফেলতে পারবে না।" তার বহিস্কারের সিদ্ধান্তকে দুঃখজনক অভিহিত করে নাজমুল হুদা বলেন, "অভিমত রাখার স্থান হচ্ছে জাতীয় স্থায়ী কমিটি। আমাকে সেখানে নেওয়া হয়নি। তাহলে আমি আমার অভিমত কোথায় রাখবো। তাই আমার অভিমতগুলো গণমাধ্যমে তুলে ধরেছি। কিন্তু এমন কিছু বলিনি, যা দলের শৃঙ্খলার পরিপন্থি হয়েছে।" রোববার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের জন্য দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী নাজমুল হুদাকে বহিস্কার করা হয়। ধানমণ্ডিতে নিজের বাসবভনে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বিএনপির সাবেক সহসভাপতি নাজমুল হুদা। বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারে আবেদন জানাবেন কিনা জানতে চাইলে দলের সাবেক এই নেতা বলেন, "এই আবেদন মোটেও করতে হবে না। ম্যাডামের উপলব্ধিই আমার জন্য যথেষ্ট। তিনি এর আগে অনেকের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন। আমিও তা আশা করি।" প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে আসার স্মৃতিচারণ করে নাজমুল হুদা বলেন, "জিয়াউর রহমান আমাকে অনেক সম্মান দিয়েছেন। বিএনপির গঠনতন্ত্র প্রণয়ন কমিটির ৯ সদস্যের একজন ছিলাম আমি। প্রথম স্থায়ী কমিটিরও সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম আমি। একই সঙ্গে আমাকে ওই কমিটির সদস্য সচিবের দায়িত্ব দিয়েছিলেন তিনি।" খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক মন্ত্রী নাজমুল হুদা বলেন, "ম্যাডামও আমাকে অনেক কিছু দিয়েছেন। সরকারি পদ ও মন্ত্রীত্ব দিতে তিনি কার্পণ্য করেননি। তবে দলীয় পদ দিতে ম্যাডাম কৃপণতা করেছেন। আমাকে স্থায়ী কমিটির সদস্য করা হয়নি।'' তার একমাত্র ঠিকানা বিএনপি