২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বিএনপির নীতি-নির্ধারণী সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 06:55 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বিএনপির নীতি-নির্ধারণী সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। রোববার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও দলের আন্দোলনের কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হবে। দলীয় চেয়ারপারন খালেদা ঢাকা সেনানিবাসের বাড়ি হারানোর পর বিএনপি ঈদের আগে এক দিনের হরতাল দেয়। সরকার পতনে ঈদের পর আন্দোলন গড়ে তোলার হুমকিও দেয় তারা। তবে এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করেননি বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার সাংবাদিকদের বলেন, দলীয় প্রধান খালেদা জিয়া কর্মসূচি ঘোষণা করবেন। বিএনপি আন্দোলনের হুমকি দিলেও তাতে গা করছে না সরকার। 'বেআইনি' পথ না ধরতে বিএনপিকে সতর্কও করে দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/এমআই/১৩২০ ঘ.