২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর শওকতের জীবনাবসান

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বিএনপি নেতা মীর শওকত আলী বীর উত্তম আর নেই। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। (সর্বশেষ তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বিএনপি নেতা মীর শওকত আলী বীর উত্তম আর নেই। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। সাবেক মন্ত্রী মীর শওকতের বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। তার পরিবারের সবাই রয়েছেন যুক্তরাজ্যে। তার একমাত্র ছেলে কয়েকমাস আগে লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মীর শওকতের আত্মীয় মোহাম্মদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ৬টার দিকে বাসায় চেয়ারে বসে কথা বলা অবস্থায়ই হঠাৎ পড়ে যান মীর শওকত। এরপর ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে বলেন, হার্ট ফেউলিয়রে মারা গেছেন তিনি।" মীর শওকতের খালাতো বোন সাবেক মন্ত্রী জাহানারা বেগম সাংবাদিকদের বলেন, "বেডরুমে চেয়ারে বসা ছিলেন ভাই। সেখানে হঠাৎ চুপ হয়ে যান।" জাহানারা জানান, মীর শওকতের স্ত্রী ও মেয়েরা রোববার বিকালে দেশে ফিরবেন। এরপর সোমবার তাকে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে। এর আগপর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে মরদেহ রাখা হবে। মীর শওকতের মৃত্যুর খবর পেয়ে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও রাজনীতিক নেতারা গুলশানে তার বাসায় যান। বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও যান সেখানে। তার পাশাপাশি যান বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, শমসের মবিন চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ। সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে যান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, সাবেক সেনাপ্রধান কেএম সফিউল্লাহ, নূরউদ্দিন খান, মাহবুবুর রহমান, হারুন অর রশীদ, এম হামিদুল্লাহ খান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ। সাদেক হোসেন খোকা সাংবাদিকদের জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় মীর শওকতের প্রথম জানাজা হবে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এরপর সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে। বিকালে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাজার পর তাকে দাফন করা হবে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মীর শওকত ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারে প্রথমে শ্রম এবং পরে খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুক্ত থাকলেও স