২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে বাস্তুহারা বললেন খালেদা

নিজেকে বাস্তুহারা দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 09:14 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেকে বাস্তুহারা দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেন লেডিস ক্লাবে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সাংবাদিকদের বলেন, "আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আজ বাস্তুহারা।" গত ১৩ নভেম্বর খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছেড়ে আসেন। ওই সময় তিনি অভিযোগ করেন, তাকে জোর করে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তবে সামরিক বাহিনী এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে পরদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। খালেদার গুলশানে একটি বাড়ি রয়েছে। এছাড়া বিরোধীদলীয় নেতা হিসেবে তার জন্য মিন্টু রোডে একটি সরকারি বাড়ি বরাদ্দ রয়েছে। বাড়ি ছাড়ার পর খালেদা গুলশানে ছোটভাই শামীম এস্কান্দারের বাসায় ওঠেন। সে বাসায়ই ঈদ করছেন তিনি। দেশের মানুষ 'ভালো নেই, তারা শান্তিতে নেই' মন্তব্য করে খালেদা বলেন, "ফখরুদ্দীন-মইনুদ্দিনের সরকার দেশকে ২০ বছর পিছিয়ে দিয়ে গেছে। এ সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকলে দেশ ৪০ বছর পিছিয়ে যাবে। ভবিষ্যতে যে কোনো সরকারের জন্য এই দেশ পরিচালনা অসম্ভব হয়ে পড়বে।" দেশবাসীসহ প্রবাসী ও মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, "দেশের মানুষ কষ্ট ও দুঃখের মধ্যে এবারের ঈদ উদযাপন করছেন। তাদের কাছে ঈদের আনন্দ নেই। দ্রব্যমূল্যবৃদ্ধির পাশাপাশি চাঁদাবাজি ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। এজন্য মানুষের মনে এই ঈদের দিনেও শান্তি নেই।" 'বাড়ি ছাড়া করা' নিয়ে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি নেত্রী। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান লন্ডন ও আরাফাত রহমান কোকো ব্যাংককে রয়েছেন। খালেদা জিয়া সাংবাদিকদের জানান, ছেলেদের সঙ্গে রাতে কথা বলবেন। দেশের বিনিয়োগ পরিস্থিতি, মুদ্রাস্ফীতি, শিল্প-কারখানার অবস্থা, কর্মসংস্থান, প্রবাসী জনশক্তির চিত্র তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, "সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের প্রতি দেশের মানুষের কোনো আস্থা আর নেই। তারা ব্যর্থ ও অযোগ্য সরকার। এভাবে কোনো দেশ চলতে পারে না। দেশের মানুষ আজ কঠিন সময় পার করছে।" সরকার দেশের মানুষের জন্য কোনো কাজ না করে বিদেশিদের স্বার্থ রক্ষায় ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে খালেদা বলেন, "সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য নির্যাতন আর মামলা দিচ্ছে। এভাবে বিএনপিকে নিঃশেষ করা যাবে না। অতীতেও এমন চেষ্টা হয়েছিলো, কিন্তু সফল হয়নি। তাই দেশ রক্ষার জন্য আমাদের আন্দোলন করতে হবে।" সরকারকে উদ্দেশ্য করে তিনি বলে বলেন, "আমরা বার বার বলছি- বিদেশি স্বার্থ রক্ষা নয়, দেশের দিকে মনোযোগ দিন। স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি বাস্তবায়ন করতে দেশের মানুষ দেবে না।" দুপুর সাড়ে ১২টার দিকে লেডিস ক্লাবে খালেদা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কূটনৈতিক কোরের ডিন ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল