২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বিএনপির ৫ জনের মুক্তি, ফের গ্রেপ্তার

হরতাল চলাকালে শেরপুর শহরে গ্রেপ্তার পাঁচ বিএনপি নেতাকর্মী জামিনে ছাড়া পাওয়ার পর কারাফটক থেকে আবারো গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 03:24 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

শেরপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল চলাকালে শেরপুর শহরে গ্রেপ্তার পাঁচ বিএনপি নেতাকর্মী জামিনে ছাড়া পাওয়ার পর কারাফটক থেকে আবারো গ্রেপ্তার হয়েছেন। রোববার তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সোমবার দ্রুত বিচার আদালতের হাকিম নূরুল আলম মো. নিপু তাদের জামিন দেন। সন্ধ্যায় জেলা কারাগার থেকে মুক্তির পর কারাফটক থেকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয় বলে ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. আনিসুর রহমান জানান। এরা হলেন- বিএনপির জেলা সহ-সভাপতি সাইফুল স্বপন, শহর সভাপতি ফজলুর রহমান তারা, কর্মী জাকির হোসেন, দোলোয়ার হোসেন ও সোহরাব। ভারপ্রাপ্ত এসপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের সময় বিএনপি'র ১২ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে মামলা করে। পরে আসামিদের আদালতে হাজির না করেই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচজনের পুলিশ হেফাজতের আবেদন নাকচ করে তাদের জামিন দেন। সোমবার সন্ধ্যায় কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তাদের ফের গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে যায় পুলিশ। আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৫ ঘ.