২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা আইনি লড়াইয়ে হেরে কেঁদেছেন: হানিফ

সেনাবাহিনীর বাড়ি ও জমি কুক্ষিগত রাখার বিরামহীন চেষ্টা এবং আইনি লড়াইয়ে পরাজিত হওয়ায় খালেদা জিয়া সংবাদ সম্মেলনে কেঁদেছেন বলে দাবি করেছেন মাহাবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 12:41 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর বাড়ি ও জমি কুক্ষিগত রাখার বিরামহীন চেষ্টা এবং আইনি লড়াইয়ে পরাজিত হওয়ায় খালেদা জিয়া সংবাদ সম্মেলনে কেঁদেছেন বলে দাবি করেছেন মাহাবুব-উল-আলম হানিফ। শনিবারের সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা খালেদার বক্তব্য 'সম্পূর্ণরূপে সত্যের অপলাপ' এবং 'দূরভিসন্ধিমূলক' বলেও দাবি করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ। "আমাকে এক কাপড়ে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে"