২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর

বিএনপির ডাকা রোববারের হরতালে ঢাকার সাভার উপজেলায় আশুলিয়ায় পিকেটাররা ১০-১২টি গাড়ি ভাংচুর করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 08:54 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

সাভার, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা রোববারের হরতালে ঢাকার সাভার উপজেলায় আশুলিয়ায় পিকেটাররা ১০-১২টি গাড়ি ভাংচুর করেছে বলে পুলিশ জানিয়েছে। ওদিকে, স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছে, লাঠিপেটায় তাদের ২৫-৩০ জন কর্মী ও সমর্থক আহত হয়েছে। তবে পুলিশ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশুলিয়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের নেতৃত্বে মিছিল নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ডে অবস্থান নেয় হরতাল সমর্থকরা। তিনি বলেন, "এ সময় তারা টায়ার জ্বালিয়ে ও কাঠের টুকরা ফেলে সড়ক অবরোধ করে। এক পর্যায়ে গাড়ি ভাংচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্তলে পৌঁছে তাদের সরিয়ে দেয়।" গাড়ি ভাংচুর করার সময় চারজনকে আটক করা হয় বলেও তিনি জানান। বিএনপি নেতা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের লাঠিপেটায় আমাদের ২০-২৫ জন কর্মী ও সমর্থক আহত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৫৭ ঘ.