২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর পুঠিয়ায় ১৪৪ ধারা জারি

একই স্থানে বিএনপির দুই গ্র"প কর্মসূচি ডাকায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

রাজশাহী, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে বিএনপির দুই গ্র"প কর্মসূচি ডাকায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার পচামাড়িয়া স্কুল মাঠ ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হায়াতকে সংগঠন থেকে বহিষ্কারের প্রতিবাদে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীরা শনিবার বেলা ৩টায় পচামাড়িয়া স্কুল মাঠে সমাবেশ ডাকে। এদিকে বিকাল ৪টায় জেলা বিএনপি সভাপতি নাদিম মোস্তফার সমর্থকরা একই স্থানে পাল্টা সমাবেশ ডাকে। এই নিয়ে ওই এলাকায় দু'পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আনোয়ার হোসেন বলেন, পচামাড়িয়া স্কুল মাঠ ও আশপাশের ৫শ' মিটার এলাকায় দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত কোনো কর্মসূচি না করার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২৮ ঘ.