ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া তার শনিবার নির্ধারিত দুটি কর্মসূচি বাতিল করেছেন।
হোটেল সোনারগাঁওয়ে সন্ধ্যার পর তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ এর্দুগানের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের দেখা করার কথা ছিলো। এছাড়া ইউএসএআইডির একটি প্রতিনিধি দলের খালেদার সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিলো।
খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনিবার্য কারণে চেয়ারপারসন কর্মসূচি দুটি বাতিল করেছেন।
সেনানিবাসের বাড়ি ছাড়ার পর শনিবার বিকালেই গুলশানের কার্যালয়ে যান খালেদা। তিনি সেখানেই আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮১৬ ঘ.
bdnews24