গাজীপুর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বিএনপির এক নেতা খুন হয়েছেন।
নিহত আ. সালাম মেল্লা (৩৫) গাজীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক। তার বাবার নাম তমিজ উদ্দিন মোল্লা।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ১টার দিকে সালামের গ্রামের বাড়ি নীলের পাড়া থেকে একটি প্রাইভেট কারে সালাম তার বন্ধু জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান আফম মোফাজ্জল হোসেনের সঙ্গে তার জেলা শহরের দক্ষিণ ছায়াবিথী (সাংবাদিক সরু মিয়া সড়ক) এলাকার বাসার উদ্দেশে রওনা দেন।
এর কিছুক্ষণ পর তিনি ছায়াবিথীর বাসার সামনে খুন হন।
সালামের স্ত্রী সাথী সাংবাদিকদের জানান, ২ বছর আগে সালাম এলএলবি পাস করেন। মাঝে মধ্যে তিনি গাজীপুর আদালতে প্র্যাকটিস করতেন।
সালামের লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১২৫৪ ঘ.
bdnews24