২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হানিফ

বিরোধীদল বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

খুলনা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধীদল বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, "খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি রক্ষা আর তারেক রহমানের দুর্নীতির বিষয়টি ধামাচাপা দিতে বিএনপি এখন মরিয়া।" শুক্রবার বিকালে খুলনার আইলা দুর্গত দাকোপ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় হানিফ এ কথা বলেন। তিনি বলেন, "দেশকে অস্থিতিশীল করতে বিরোধীদলের যে কোনো আন্দোলন মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত।" দাকোপ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল। এতে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদ এস এম মোস্তফা রশিদী সুজা, সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪০ ঘ.