২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতা-কর্মীদের ভেবেচিন্তে কাজ করতে বললেন আশরাফ

দলীয় নেতা-কর্মীদের ভেবেচিন্তে কাজ করতে বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। কেননা আগামী নির্বাচনে দলীয় কর্মকাণ্ডেরও প্রভাব পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতা-কর্মীদের ভেবেচিন্তে কাজ করতে বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। কেননা আগামী নির্বাচনে দলীয় কর্মকাণ্ডেরও প্রভাব পড়বে। নেত-কর্মীদের উদ্দেশে শনিবার এক কর্মশালায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, "শুধু সরকারের কর্মকাণ্ডে নির্বাচনের জয়-পরাজয় নির্ধারিত হয় না। দলীয় কর্মকাণ্ডের মাধ্যমেও আগামী নির্বাচনে আমাদের ভাগ্য নির্ধারিত হবে।" আওয়ামী লীগের জেলা পর্যায়ের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের দু'দিনব্যাপী কর্মশালায় সমাপনী ওই বক্তব্যে আশরাফ দাবি করেন, সরকার সঠিক পথে যাচ্ছে। নেতা-কর্মীদের হতাশ বা আত্মহারা না হতে আহবান জানিয়ে তিনি বলেন, "সঠিক পথে যাচ্ছি। নেতা-কর্মীরা যেন এই পথ থেকে বিচ্যুত না হয় স্থানীয় নেতাদের সেটা নিশ্চিত করতে হবে।" নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, "আমাদের সামনে অনেক কাজ। আমাদের আচার-আচরণ ও কর্মকাণ্ড ভেবেচিন্তে করতে হবে। কারো একটি কাজের জন্য দলের সকল অর্জন নষ্ট হয়ে যেতে পারে।" 'নো নিউজ ইজ গুড নিউজ' সম্মেলনে দলীয় নেতাদের সর্তক ও সঠিকভাবে গণমাধ্যমকে মোকাবেলার পরামর্শও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। নেত-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "নো নিউজ ইজ গুড নিউজ। পত্রিকায় সংবাদ কম হলে বুঝতে হবে সরকার ভালোভাবে চলছে। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় টু দ্য পয়েন্ট কথা বলতে হবে।" সরকার ও দলের কার্যক্রম প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "সাময়িক কোন ভুলভ্রান্তি বা অসুবিধায় পড়লে সব শেষ হয়ে গেলো