ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭ নভেম্বর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনসভা করবে বিএনপি।
সরকারের পক্ষ থেকে শুক্রবার এ অনুমতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বিকাল ৩টায় অনুষ্ঠেয় এ জনসভায় বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বক্তব্য রাখবেন।
বিএনপি পল্টন ময়দানে এ জনসভা করতে চেয়েছিলো, তবে তার অনুমতি মেলেনি বলে শুক্রবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে দেলোয়ার জানান।
তিনি বলেন, "আন্তর্জাতিক খেলার কথা বলে পল্টন ময়দানে অনুমতি দেয়নি। মুক্তাঙ্গনে সমাবেশ করার অনুমতি পাওয়া গেলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি পাওয়া যায়নি। শেষ মুহূর্তে আজ (শুক্রবার) তারা মৌখিকভাবে আমাদের নেতাদের জানিয়েছে, নয়া পল্টনের কার্যালয়ের সামনে সমাবেশ করা যাবে।"
বিএনপি মহাসচিব জানান, ৭ নভেম্বর পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
"কারণ এই দিনটি জাতীয়তাবাদী দলের কাছে অধিক গুরুত্ব বহন করে। এদিনে আধিপত্য ও স
bdnews24