ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেল হত্যায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জড়িয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে 'মিথ্যাচার' বলে আখ্যায়িত করেছে বিএনপি।
আশরাফের বক্তব্য নাকচ করে দিয়ে বিএনপি নেতা এম কে আনোয়ার ও গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, পঁচাত্তরের ৩ নভেম্বর জিয়া বন্দি ছিলেন। জিয়াকে জড়িয়ে সৈয়দ আশরাফ মিথ্যাচার করে দেশবাসীকে বিভ্রান্ত করছেন। জিয়া নয়, জেল হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তারা আওয়ামী লীগের চারপাশেই আছেন।
বুধবার সন্ধ্যায় পৃথক আলোচনা সভায় এই দুই বিএনপি নেতা এসব কথা বলেন ।
এর আগে সকালে বনানীতে ৭৫ এর ১৫ অগাস্টে এবং ৩ নভেম্বর নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জেল হত্যার জন্য জিয়াকে দায়ী করে সৈয়দ আশরাফ বলেছিলেন, "পরবর্তীতে তার স্ত্রী খালেদা জিয়া খুনিদের রক্ষার চেষ্টা করেছেন। যারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের মদদ দিয়েছে ও রক্ষা করেছে সবার বিচার করা হবে।"
১৯৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী টালমাটাল সময়ে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহযোগী
bdnews24